২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী কুমারপ্রসাদ আর নেই

ভারতের বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী কুমারপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতার সিটি হাসপাতালে মঙ্গলবার পরলোকগমন করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 12:15 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন।

কুমারপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দুস্তানী সঙ্গীতের শিক্ষকও ছিলেন। তিনি ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতে পা-িত্যের কারণে অনেক পুরস্কার লাভ করেন।

তাছাড়া তিনি ‘মজলিস’, ‘মেহফিল’ এবং ‘খেয়াল এবং হিন্দুস্তানী সঙ্গীত’সহ বিভিন্ন উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ক বই লেখেন।

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী এবং প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্বগণ কুমারপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।