২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডে ভয়াবহ বন্যা

 মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর- পূর্বাঞ্চলীয় নিউ ইংল্যান্ড প্রদেশে ভয়াবহ বন্যায় কয়েকহাজার লোক গৃহহারা হয়েছে। ১৯৩০ সালের পর এবারের বন্যাকে সবচেয়ে মারাত্মক বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 11:38 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এছাড়া ম্যাসাচুসেটস -এর কিছু এলাকা, মেইন এবং নিউ হ্যাম্পশায়ারে নদীর পানি চারদিনের ভারী বৃষ্টিপাতের দরুন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

এসব প্রদেশের কয়েকটি শহরে বন্যার পানি কোমর সমান হওয়ায় জরুরী উদ্ধারকর্মীরা নৌকার সাহায্যে   আটকে পড়া এলাকাবাসীদের উদ্ধার করছে।

এই প্রদেশ তিনটিতে বিপদকালীন জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। ম্যাসাচুসেটস-এ ম্যারিম্যাক নদী বিপদসীমার ৮ ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নিউ হ্যাম্পশায়ারে একটি বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিলে সেখানে সরকারী আদেশের প্রেক্ষিতে কয়েক হাজার লোক গৃহত্যাগ করে রচেষ্টারে আশ্রয় নিচ্ছে। নিউ হ্যাম্পশায়ারের ৬০০ অধিক রাস্তা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মেইনে মসাম নদীর পানি বেড়ে যাওয়ায় এলাকাবাসী ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে।