২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভুট্টো-শরিফের রাজনৈতিক সমঝোতা ”আইওয়াশ”: পাকিস্তান

পাকিস্তানের নির্বাসিত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও নেওয়াজ শরিফের মধ্যেকার রাজনৈতিক সমঝোতাকে একধরনের ”আইওয়াশ” বলে উল্লেখ করেছে দেশটির সরকার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 11:32 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

দেশের সেনাবাহিনীকে বেসামরিক কমান্ডের আওতায় আনতে এবং স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা এ চুক্তি করেছেন বলে জানা যায়।

পাকিস্তানের তথ্য মন্ত্রী  আলী দুরানি এক সাক্ষাৎকারে বলেন, তাদের এ চুক্তি মিডিয়ার মনোযোগ আকর্ষণের একটি পন্থা ছাড়া আর কিছূই না।

ভুট্টো ও শরিফ সোমবার রাতে এ চুক্তি স্বাক্ষর করেন এবং আগামী বছরের নির্বাচনে দেশে ফিরে আসার অঙ্গীকার ব্যক্ত করেন।