২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে বুশের পরিকল্পনা

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারকৃত এক ভাষণে  যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে কিছু পরিবর্তন সম্বলিত তার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 09:49 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এই ভাষণে তিনি যুক্তরাষ্ট্র -মেক্সিকো সীমান্তে ৬ হাজার সীমান্তরক্ষী মোতায়েনের পরিকল্পনার কথা জানান। বুশ অভিবাসন আইন সংস্কারে নতুন ধরনের পাঁচটি পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা প্রকাশ করেছেন। 

সীমান্ত সুরক্ষিত করার পাশাপাশি বুশ ক্ষণস্থায়ী অতিথি কর্মী পরিকল্পনা প্রণয়নসহ যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিছু অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রদান করতে চান বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

বুশ আরো বলেন, অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সম্পদ এবং কর্মক্ষেত্রে চাপ সৃষ্টি করছে এবং তাদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে।

বুশ বলেন, ক্ষণস্থায়ী কর্মী পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে যোগ্য ও সৎ অভিবাসীদের কাজের ক্ষেত্র সৃষ্টি করা হবে। তবে একটি সুনির্দিষ্ট সময় পর অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরে যেতে হবে বলে তিনি জানান।

যুক্তরাষ্ট্রের বৈধ অভিবাসী কর্মীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে নতুন ধরনের পরিচয়পত্র সরবরাহ করা হবে যাতে করে চাকুরি প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কর্মীদের অভিবাসন বৈধ কিনা সে সম্পর্কে নিশ্চিত হতে পারেন।