২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

লিবিয়ার সাথে পূর্ণ কুটনৈতিক সম্পর্ক পুনস্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র । সন্ত্রাসী কর্মকান্ডে সহায়তাকারী দেশের তালিকা থেকে লিবিয়ার নাম বাদ দেয়ার সিদ্ধান্তের পরই তারা এ ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2006, 09:44 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

১৯৮০ সাল থেকে লিবিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক ছিল না এবং ১৯৮৮ সালে লকারবিতে বোমা হামলার জন্য যুক্তরাষ্ট্র লিবিয়াকে দায়ী করেছিল।

২০০৪ সালে লিবিয়া যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন দেয়ায় যুক্তরাষ্ট্র কিছূ অর্থনৈতিক অবরোধ তুলে নেয় এবং কিছু ক্ষেত্রে সম্পর্ক গড়ে তোলে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপনের কথা বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সময় লিবিয়ার সহযোগিতার প্রশংসা করেন। 

লিবিয়ার রাজধানী ট্রিপলিতে অবস্থিত লিয়াজোঁ অফিসকে ওয়াশিংটন দূতাবাসে রুপান্তর করবে বলেও জানা যায়। ১৯৭৯ সালে ট্রিপলিতে অবস্থিত আমেরিকান দূতাবাসে সন্ত্রাসী হামলায় দুদেশের সম্পর্ক খারাপ হবার ২৫ বছর পর নতুন করে সম্পর্ক স্থাপনের এ ঘোষণ্ াদেয়া হয়েছে।