চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে সরকারের ‘কোটা’ সিদ্ধান্তের বিরুদ্ধে ডাক্তারদের ধর্মঘট
ভারতীয় মেডিক্যাল এসোসিয়েশনের ডাকে সোমবার দিনব্যাপী দিল্লীর সকল বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম এবং ক্লিনিকগুলোতে ধর্মঘট শুরু হয়েছে।
চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে সরকারের ‘কোটা’ নীতির বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে এ ধর্মঘট ডাকা হয়। তবে ধর্মঘট চলাকালে জরুরি চিকিৎসা ব্যবস্থা চালু থাকবে।
এই প্রথমবারের মত কোন ধর্মঘটে ডাক্তারি পেশায় ‘অনিয়মিত’ চিকিৎসকরাও যোগ দিয়েছেন।
দিল্লী ও মুম্বাইয়ের ডাক্তারদের সাথে এই আন্দোলনে ব্যাঙ্গলোর, আহমেদাবাদ ও ভাদোদারা’র চিকিৎসকরাও যোগ দিয়েছেন।
সোমবার ধর্মঘট পালনের পাশাপাশি মঙ্গলবারও দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। দিল্লীর জুনিয়র ডাক্তারদের এ আন্দোলনে যোগ দেবার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
অমৃতসরের সরকারি মেডিক্যাল কলেজের প্রায় ১৫০ জন ছাত্র এবং ইন্টার্ন ডাক্তার অনির্দিষ্টকালের আমরন অনশন চালিয়ে যাচ্ছে।
