নেপালের তহবিল শূন্য, অর্থমন্ত্রীর বৈদেশিক সাহায্যের আবেদন
নেপালের অর্থমন্ত্রী ড. রামশরন মাহাত সেদেশের সরকারী তহবিল শূন্য হয়ে পড়ায় দেশটি চরম অর্থনৈতিক সংকটে পতিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন।
তিনি জরুরীভিত্তিতে আন্তর্জাতিক সাহায্যের জন্য বিদেশী রাষ্ট্রগুলোর কাছে আবেদন জানাবেন বলে বার্তা সংস্থার বিভিন্ন খবরে বলা হয়।
নেপালে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিশীলতার দরুন রাজস্ব আয়বৃদ্ধি শূন্যের কোটায় নেমে গেছে।
নেপালের উন্নয়ন বাজেটের তিনভাগের দুইভাগ আসে বিদেশী দাতাগোষ্ঠিদের কাছ থেকে। তবে গত বছর ফেব্রুয়ারীতে রাজা জ্ঞানেন্দ্র এক রাজনৈতিক অভ্যুত্থানের মাধ্য দিয়ে ক্ষমতা নিজের হাতে তুলে নিলে কয়েকটি দাতা দেশ গণতন্ত্র ফিরিয়ে আনার দাবীতে নেপালে সাহায্য পাঠানো বন্ধ করে দেয়।
