২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নার্সারী ক্লাসে ভর্তিচ্ছু শিশুদের মৌখিক পরীক্ষা গ্রহণ বন্ধে রায় দিয়েছে দিল্লীর হাইকোর্ট

দিল্লীর হাইকোর্ট সেদেশের বেসরকারী স্কুলগুলোতে নার্সারীতে শিশুদের ভর্তির ক্ষেত্রে তাদের এবং তাদের বাবা মায়েদের মৌখিক পরীক্ষা গ্রহণের বিপক্ষে রায় দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2006, 01:26 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

হাই কোর্টর এই রায়ে বলা হয়, স্কুলের নার্সারী ক্লাসে ভর্তি হতে শিশুদের এবং তাদের বাবা মায়েদের এতোদিন যে মৌখিক পরীক্ষার সম্মুখিন হতে হতো সেধরনের পরীক্ষা এখন থেকে আর নেওয়া যাবেনা।

এছাড়া, এই আদেশে বলা হয় সরকারী সাহায্যে পরিচালিত স্কুলগুলো মৌখিক পরীক্ষা গ্রহণ করতে চাইলে কোর্টের অনুমতি নিতে হবে।

হাই কোর্টের ডিভিশন বেঞ্চের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বীজেন্দর জাইন এবং বিচারপতি এস এন আগারওয়াল এসব স্কুলের ব্যবস্থাপনা বিভাগকে ৪ সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষা গ্রহণের সবধরনের প্রক্রিয়া বন্ধের নির্দেশ দেন। কোর্টের এই রায়ে বলা হয় স্কুলে ভর্তিচ্ছু শিশুদের মেধা যাচাইয়ে বিকল্প পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।

কোর্টের এই রায় যখন এলো তখন স্কুলগুলোতে ভর্তির সময় অনেক আগেই পার হয়ে গেছে। তবুও ভারতীয় বাবা-মায়েরা এই রায়কে তাদের বিজয় বলে মনে করছেন। সাক্ষাতকার গ্রহণের এই প্রক্রিয়া শিশুদের মনে ভীতির সঞ্চার করে এবং তাদেরকেও বিব্রতকর অবস্থায় ফেলে দেয় -এই ছিল তাদের অভিযোগ।