২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বন্দুকধারীরা ১১ জন বাসযাত্রীকে হত্যা করেছে

ইরাকে যাত্রীবাহী একটি বাসে বন্দুকধারীদের হামলায় অন্ততপক্ষে ১১ জন যাত্রী নিহত ও তিন জন আহত হয়েছে বলে ইরাকি পুলিশ বুধবার জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 02:07 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

বাগদাদের ৩৫ মাইল উত্তর-পূর্বাঞ্চলের বাকুবায় অজ্ঞাত বন্দুকধারীরা একটি গাড়িতে চড়ে বাসটির খুব কাছে এসে যাত্রীদের উপর গুলিবর্ষন করে।

নিহত যাত্রীরা রাজ্য চালিত একটি ইলেক্ট্রনিক কোম্পানীতে কাজের জন্য যাচ্ছিল বলে সংবাদ সংস্থার খবরে বলা হয়।