২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন অস্থায়ী আন্তর্জাতিক সাহায্য পেতে যাচ্ছে

জাতিসংঘ জানিয়েছে মধ্যপ্রাচ্যে শান্তিস্থাপনের প্রচেষ্টায় নিয়োজিত মধ্যস্থতাকারী দল ফিলিস্তিনে অস্থায়ী আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর বিষয়ে একমত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 12:45 PM

Updated : 26 Apr 2022, 03:39 PM

মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন নিউইয়র্কে এক বৈঠকে মিলিত হয়ে ফিলিস্তিনকে আর্থিক সাহায্য করার ব্যাপারে এই সিদ্ধান্তে পৌঁছান।

ফিলিস্তিন আগামী তিন মাস ধরে এই সাহায্য পাবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কয়েকমাস ধরে ফিলিস্তিনের হামাস সরকারকে সেদেশে চলমান সহিংসতা বন্ধ করার এবং ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার দাবী জানিয়ে আসছে।

কিস্তু হামাস এই প্রস্তাব প্রত্যাখান করায় এবছর এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনকে সব ধরনের সাহায্য বন্ধ করে দেয়। ফলে হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিন সরকার মারাত্মক আর্থিক সংকটের মুখে পতিত হয়।

জাতিসংঘের মহাসচিব কফি আনান বলেছেন, মধ্যস্থতাকারীরা ফিলিস্তিনে অস্থায়ীভাবে ত্রাণ সাহায্য সরবরাহে একমত হলেও এই স্বল্পকালীন সাহায্যের জন্য পরবর্তীতে ফিলিস্তিন সরকারকে পূর্ণ হিসাব দিতে হবে।