ভিক্ষাবৃত্তির বৈধতার দাবিতে আদালতে ভিক্ষুক
ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে বৈধ করার দাবিতে ভারতের সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন একজন ভিক্ষুক।
৬০ বছর বয়স্ক ভিক্ষুক প্রসাদী শর্মা তার ভিক্ষাবৃত্তির বৈধতার আবেদন সম্বলিত এই পিটিশন নয়াদিল্লীর সুপ্রীম কোর্টে দায়ের করেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভিক্ষা করার অপরাধে প্রসাদী শর্মাকে বোম্বে প্রিভেনশন অব বেগারস এ্যাক্টের আওতায় দিল্লীর একটি ভিক্ষুক শিবিরে এক বছরের আটকাদেশ দেয়া হয়।
প্রসাদী বলেন, ভিক্ষাবৃত্তি অপরাধ নয় বিধায় ভিক্ষাবৃত্তি বিরোধী আইন বাতিল করার আহবান জানান।
তাই তিনি সম্প্রতি এ ব্যাপারে সুপ্রীম কোর্টে আবেদন জানিয়ে এ সংক্রান্ত রুল জারি করলে তা অগ্রাহ্য হয়।
তিনি আবেদনে উল্লেখ করেন ভিক্ষাবৃত্তির সংঙ্গা অনুসারে দারিদ্রতা এবং অসুস্থতা এক ধরনের অপরাধ।
ভিক্ষাবৃত্তির এই বিতর্কিত আইনে উল্লেখ করা হয়েছে যে, ভিক্ষুকরা শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন দেখিয়ে এবং বিভিন্ন অসুখের অযুহাতে ভিক্ষাবৃত্তির মাধ্যমে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে থাকে।
এই আইনে আরও উল্লেখ করা হয়, ভিক্ষুকরা অনেক সময় নেচে--গেয়ে এবং আশীর্বাদ দিয়ে ভিক্ষাবৃত্তি করে থাকে।
ভারতে আইন অনুসারে অসতর্কভাবে গাড়ি চালানোর সময় যদি কেউ দুর্ঘটনায় নিহত হয় তাহলে সেই চালকের দুই বছরের কারাদ- হয়। অথচ ভিক্ষাবৃত্তির অপরাধে যদি কেউ ধরা পড়ে তাহলে তাকে ১০ বছর পর্যন্ত সংশোধনাগারে রাখা যেতে পারে।
ভিক্ষুক প্রসাদী শর্মাসহ অনেক ভিক্ষুক ভিক্ষাবৃত্তির অপরাধে ধরা পড়ে ভিক্ষুক আশ্রমে ১০ বছর অতিবাহিত করবে।
