২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে রাজা জ্ঞানেন্দ্র’র সকল নিয়োগ বাতিল

২০০২ সালের অক্টোবর থেকে নেপালের রাজা জ্ঞানেন্দ্র কর্তৃক নিয়োগকৃত সকল সরকারি পদ নবগঠিত নেপাল সরকার বাতিলের ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 10:13 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

একই সাথে ১২টি দেশের রাষ্ট্রদূতদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্তও নিয়েছে কৈরালা সরকার।

নেপালে তিনমাস আগে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনও বাতিল করা হয়েছে। কৈরালা সরকার সংবিধানের কিছু নীতি পরিবর্তনের জন্য সংসদে এক বৈঠকে মিলিত হবেন বলে বিভিন্ন বার্তা সংস্থা জানায়।

রাজা জ্ঞানেন্দ্র’র শাসনামলে নিয়োগকৃত যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, ব্রিটেন এবং ফ্রান্সসহ মোট ১২টি দেশের রাষ্ট্রদূতদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে বর্তমান সরকার।

২০০২ সালে প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা-কে রাজা জ্ঞানেন্দ্র বরখাস্ত করেন এবং নিজের পছন্দের প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

এপ্রিলের শেষ সপ্তাহে বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা ছেড়ে দিয়ে সংসদ পুনর্বহালে বাধ্য হন।