২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টায় নেওয়াজ-বেনজীর সনদ স্বাক্ষর করতে যাচ্ছেন

পাকিস্তানের প্রাক্তন দুই প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ ও বেনজীর ভুট্টো পাকিস্তানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৪ মে লন্ডনে একটি সনদ স্বাক্ষর করতে যাচ্ছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 01:37 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

ইসলামাবাদে বেনজীরের পিপলস্ পার্টি এবং নেওয়াজের মুসলীম লীগের শীর্ষ নেতারা এই সনদটির চূড়ান্ত রূপ দেন বলে পিপলস্ পার্টির উপ-মহাপরিচালক মিয়ান রাজা জানান।

পিপলস্ পার্টি ও পাকিস্তানের মুসলীম লীগ বর্তমান প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরোধীতা করে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার দাবিতে একটি জোট আন্দোলন শুরু করেছে।

১৯৯৯ সালে ক্ষমতা থেকে উৎখাতের পর নেওয়াজ শরীফ লন্ডনে বসবাস করছেন। অন্যদিকে বেনজীর ভুট্টো বসবাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

এই সনদে পাকিস্তানের ‘লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার’ নামে খ্যাত ১৭তম সংশোধনী আইনকে অস্বীকার করা হয়েছে। এই আইনের মাধ্যমে প্রেসিডেন্ট মুশাররফ প্রভূত ক্ষমতার অধিকারী হয়ে বসেন। প্রেসিডেন্টের ইচ্ছামত সংসদ মুলতবী করা বা সরকার ভেঙ্গে দেবার নিয়ম থাকায় সরকার এবং সংসদের ভূমিকা গৌণ হয়ে পড়েছে।

২০০৭ সালের নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানের রাজনীতিবিদরা নিজ নিজ দলের নির্বাচনী প্রচারণা জোরদার করেছে। বিরোধীদলীয়রা দেশে মধ্যবর্তী নির্বাচনের আশংকা করলেও মোশাররফ ক্ষমতাসীন মুসলীম লীগের নেতাদের সাথে আলোচনায় বসায়  আপাতত সে আশংকা নেই।