নিউজার্সি বিমানবন্দরে ৫ জন বিদেশী যাত্রী আটক
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের নেওয়ার্ক আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে অভ্যান্তরিণ যাত্রীবাহী বিমানের পাঁচজন বিদেশী যাত্রীকে সাময়িকভাবে আটক করা হয়। এফবিআই’র একজন মুখপাত্র এ কথা জানান।
বিমানের একজন ব্যক্তি বিদেশী ভাষায় নিজেদের মধ্যে হেলিকপ্টার চালানোর শিক্ষাসংক্রান্ত আলোচনা করার কারণে বিমানের মধ্যে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি অবতরণের পর পুলিশ বিমানটিতে আরোহন করে পাঁচজন যাত্রীকে গ্রেফতার করে।
এফবিআই’র বিশেষ মূখপাত্র স্টিফেন কোডাক বলেন, “আসলেই যাত্রীরা আতঙ্কিত হয়ে যায়।”
আটককৃত যাত্রীদের মধ্যে চারজন এঙ্গোলা সেনাবাহিনীর সদস্য এবং একজন ইসরাইলি।
পরে এফবিআই’র হেফাজতে দুই ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সন্দেহভাজন যাত্রীদের ছেঁড়ে দেওয়া হয়।
