জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধানের দারফুর সফর
জাতিসংঘের মানবিক এবং ত্রাণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা জান এজল্যান্ড দারফুর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সুদান পৌঁছেছেন।
সুদান সরকার জাতিসংঘ শান্তিরক্ষীবাহিনীকে সংঘাত কবলিত দারফুর অঞ্চলে মোতায়েন করতে সম্মত হওয়ার পর তিনি পাঁচদিনের সফরে সেখানে আসেন।
শুক্রবার খার্তুমে সুদান সরকার এবং দারফুরের বিদ্রোহী দলের মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। কয়েকটি ছোটো জঙ্গী দল এই চুক্তি প্রত্যাখান করে।
জাতিসংঘের জরুরী ত্রাণ বিষয়ক সমন্বয়কারী এজল্যান্ড রবিরার দারফুর অঞ্চল পরিদর্শনে যাবেন। শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই প্রথম কোন জাতিসংঘ কর্মকর্তা দারফুর পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন। তিনি দারফুরের দক্ষিণাঞ্চলীয় এলাকা পরিদর্শন করবেন যেখানে সম্প্রতি নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
