বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬৯ কোটি
সারা বিশ্বে বর্তমানে ১৫ বছরের অধিক বয়সের ৬৯ কোটি ৪০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। সম্প্রতি একটি জরিপের মাধ্যমে এই তথ্য জানা গেছে।
কমস্কোর মিডিয়া ম্যাট্রিক্স নামক একটি গবেষণা প্রতিষ্ঠান তাদের প্রতিবেদনে দাবী করেছে, তারাই প্রথমবারের মত ধারাবাহিকভাবে বিশ্বের ইন্টারনেট ব্যবহারীর আচরণ ও সংখ্যা হিসাবের জরিপ চালিয়েছে।
চীন ও ভারতের বাজারসহ বিশ্বজুড়ে এই জরিপ পরিচালনা করা হয়েছে বলে জানান কমস্কোর মিডিয়া ম্যাট্রিক্স প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান নির্বাহি পিটার ডাবল জানান।
জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রে বিশ্বের সর্বোচ্চ ১৫ কোটি ২০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এরপর রয়েছে চীন (৭ কোটি ২০ লাখ), জাপান (৫ কোটি ২০ লাখ), জার্মানি (৩ কোটি ২০ লাখ) ও ব্রিটেন (৩ কোটি), দক্ষিণ আফ্রিকা (২ কোটি ৪৬ লাখ), ফ্রান্স (২ কোটি ৩৯ লাখ), কানাডা (১ কোটি ৯ লাখ), ইটালি (১ কোটি ৬৮ লাখ), ভারত (১ কোটি ৬৭ লাখ)।
ইন্টারনেট ব্যবহারকারী শীর্ষ ১৫ টি দেশ ছাড়াও ইন্টারনেট ব্যবহারকারী অন্যান্য রাষ্ট্র হচ্ছে - ব্রাজিল (১ কোটি ৩২ লাখ), স্পেন (১ কোটি ২৫ লাখ), নেদারল্যান্ড (১ কোটি ১ লাখ), রাশিয়া (১ কোটি ৮ মিলিয়ন) ও অস্ট্রেলিয়া (৯৭ লাখ)।
জরিপে দেখা গেছে ইন্টারনেটে অন--লাইনে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করে ইসরাইলিরা। তারা মাসে গড়ে ৫৭ দশমিক ৫ ঘন্ট অন-লাইনে সময় কাটায়।
বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েবসাইট হচ্ছে - মাইক্রোসফটের এমএসএন (৫৩ কোটি ৮৬ লাখ), গুগল (৪৯ কোটি ৫৮ লাখ) এবং ইয়াহু (৪৮ কোটি ২ লাখ)।
