২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ানমারে বন্যায় ১৮ জনের মৃত্যু

ঘূর্নিঝড় মালার প্রভাবে সৃষ্ট বন্যায় মায়ানমারের মধ্যাঞ্চলে কমপক্ষে ১৮ জন মারা গেছে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 05:24 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

দ্য কিমোন সংবাদপত্র জানায়, ঝড়টি ২৯ এপ্রিল দেশের মূল ভূখ- ও রাজধানী ইয়াঙ্গুনের ১৩০ মাইল পূর্ব - পশ্চিমের কিয়াংগিন শহরে আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত আরো ১৪ জন নিখোঁজ রয়েছে।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পশ্চিমাঞ্চলীয় ইরাওয়াদি বিভাগ ও দক্ষিণ রাখাইন রাজ্যের উপকূলীয় এলাকায় ঝড় আঘাত হানলে চারজনের মৃত্যু হয়। এতে কমপক্ষে আড়াই হাজার ঘরবাড়ি ধ্বংস হয়।