ভারতের বারোদায় দাঙ্গা দমনে পুলিশি টহল
ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর গুজরাটের বরোদায় একটি মাজার ধ্বংস করাকে কেন্দ্র করে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়েছে।
বরোদায় সহিংসতা দমনে সেনাবাহিনী এখন রাস্তায় টহল দিচ্ছে। সোমবার এই দাঙ্গায় ছয়জন নিহত হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থা থেকে জানা যায়।
কর্তৃপক্ষ অবশ্য বলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের একটি অংশ হিসেবে কবরাস্থানটি ধ্বংস করা হয়। গুজরাটে এর আগেও হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটে।
বরোদা পুলিশ এই ঘটনা যথাযথ তদন্ত করছেনা বলে সে এলাকার মুসলিম অধিবাসীরা অভিযোগ করেছে।
