২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের ২য় রাউন্ডে জারসিয়ার অংশগ্রহণ নিশ্চিত

সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা ওলানটা হুমালা পেরুর প্রেসিডেস্ট নির্বাচনে প্রাক্তন প্রেসিডেন্ট আলান জারসিয়ার সাথে প্রতিদ্বন্দিতা করবেন বলে জানিয়েছে সেদেশের নির্বাচন কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2006, 12:10 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

এই নির্বাচন আগামী জুনের চার তারিখে অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

সম্প্রতি পেরুতে প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় প্রথম দুই প্রার্থী দ্বিতীয় রাউন্ডে প্রতিদ্বন্দিতা করবেন।

প্রথম রাউন্ডের গননায় রক্ষণশীল প্রার্থী লুহদ ফ্লোরসের অবস্থান ছিল প্রথম। নম্বরের খুব অল্প ব্যবধান নিয়ে দ্বিতীয অবস্থানে ছিলেন জারসিয়া।

কয়েক সপ্তাহের গননার পরে ফ্লোরসকে ছাড়িয়ে যান জারসিয়া। এ গননায় হুমালা পান ৩০.৭% ভোট।  যেখানে জারসিয়া ও ফ্লোরসের ভোটের পরিমাণ হল যথাক্রমে ২৪.৩% ও ২৩.৮%।