২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপির সিনিয়র নেতা প্রমোদ মহাজন পরলোকে

ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় প্রজন্মের অন্যতম প্রভাবশালী নেতা প্রমোদ মহাজন ছোটভাইয়ের হাতে গুলিবিদ্ধ হয়ে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

চিকিৎসকরা জানিয়েছেন, মহাজন বিকেল ৪টা ১০ মিনিটে মৃত্যুবরণ করেন। গত ২২ এপ্রিল তার আপন ছোট ভাই তাকে গুলি করলে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন।

বুধবার চিকিৎসকরা তার অবস্থা সঙ্কটজনক বলে উল্লেখ করলে শিবসনা নেতা বাল থ্যাকারেসহ নেতা কর্মীরা তাকে দেখতে হাসপাতালে ছুটে যান।

প্রমোদ মহাজনের ছোট ভাই প্রবীন মহাজন খুব কাছ থেকে তাকে গুলি করে। পরে প্রবীন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে।

প্রমোদ মহাজন ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক এবং দলের দ্বিতীয় প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। এনডিএ শাসনামলে তিনি তথ্য ও প্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজেপির ভিতরে ও বাইরে তাকে অন্যতম কৌশল নির্ধারণকারী হিসেবে গণ্য করা হতো।

এর আগে বিজেপি নেতা সঙ্কটজনক অবস্থার খবর শুনে তার স্বজন ও বিজেপির নেতাকর্মীরা হাসপাতালে যান। দলের হাজার হাজার নেতাকর্মী হাসপাতালের বাইরে ভিড় জমায়।

পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে প্রবীন (৪৬) জানান, ভাই তার সাথে ভালো ব্যবহার করত না। প্রায় তাকে অপমান অপদস্থ করা হত।

প্রবীনের আইনজীবী বলছেন, তার মক্কেল একজন মানসিক রোগী।

গত কয়েক মাস আগেও দুই ভাইয়ের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিলো।