২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে দুই জার্মান প্রকৌশলীর মুক্তি

থমাস নিৎজ্কি (২৮) এবং রিনি ব্রেয়ানলিচ (৩২) নামক দুই জার্মান প্রকৌশলী ইরাকি জঙ্গিদের হাতে তিন মাসেরও বেশি সময় বন্দি থাকার পর মুক্তি পেয়েছে বলে নিশ্চিত করেছেন জার্মানী পররাষ্ট্রমন্ত্রী ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 02:10 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

সর্বশেষ এপ্রিলের শুরুতে একটি ইন্টারনেট ভিডিওতে  জীবন বাঁচানোর জন্য এই দুই জার্মান প্রকৌশলীকে তাদের দেশের প্রতি সাহায্য প্রার্থনা  করতে দেখা গিয়েছিল।

সহিংসতাবাদী ইরাকি জঙ্গি ও অপরাধীদের হাতে এখোনো অনেক বিদেশী এবং শত শত ইরাকি বন্দী অবস্থায় আছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল এই দুই জার্মান প্রকৌশলীর মুক্তিতে তাদের প্রতি অভিবাদন জানিয়েছেন।

বাগদাদের ১৮০ কিলোমিটার উত্তরে বেইজি নামক একটি জায়গা থেকে গত ২৪ জানুয়ারী ‘আনসার আল্ তাওহীদ ওয়া আল সুন্না’ নামক একটি গোষ্ঠি এই দুইজনকে অপহরণ করেছিল।