নিউ অরলিন্সে দূর্যোগ মোকাবিলায় নতুন পরিকল্পনা গ্রহণ
হারিকেনের এ মৌসুমে দূর্যোগ মোকাবিলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স অঙ্গরাজ্যের মেয়র রে নাজিন নতুন একটি ‘জরুরী দূর্যোগ মোকবেলা পরিকল্পনা’ গ্রহণ করেছেন।
এ পরিকল্পনায় দূর্যোগের সময় শহরের বড় বড় বাড়িগুলোকে আশ্রয়কেন্দ্রে পরিণত করার পরিবর্তে লোকজনকে শহরের বাইরে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। শহরের বাইরের আশ্রয়কেন্দ্রগুলোতে জনগন তাদের খাঁচাবন্দি পোষা প্রানীও সঙ্গে রাখতে পারবে বলে জানানো হয়েছে।
গত বছর আগস্ট মাসে হারিকেন ক্যাটরিনার আঘাতে নিউ ওরলিন্স ও লুসিয়ানার সমুদ্র উপকুলবর্তী এলাকায় তেরশ’র বেশি লোক নিহত হয়।
