বলিভিয়ার গ্যাস সম্পদ সরকারি নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস দেশের গ্যাস সম্পদকে সরকারি নিয়ন্ত্রণাধীন রাখার জন্য একটি আইন জারি করেছেন।
মে দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে মোরালেস বলেন, জ্বালানী উৎপাদনের বিদেশী সকল কোম্পানীর বিক্রয় কার্যক্রম এখন থেকে রাষ্ট্রীয়ভাবে সম্পাদিত হবে ।অন্যথায় কোম্পানীগুলোকে বলিভিয়া ত্যাগের নির্দেশও দিয়েছেন ।
এ ব্যাপারে মোরালেস বিদেশী কোম্পানীগুলোকে ছয় মাসের সময়সীমা বেঁধে দিলেও দেশের জ্বালানী মন্ত্রনালয় এবং সেনাবাহিনী ইতোমধ্যেই তেলক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ হাতে নিতে শুরু করেছে।
বলিভিয়া প্রাকৃতিক গ্যাসের দিক থেকে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সমৃদ্ধশালী দেশ হলেও দীর্ঘদিন রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এ সম্পদের উন্নয়ন সম্ভব হয়নি।
