২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবু গারিব কারাগারের সাবেক কর্মকর্তা লেঃ কর্ণেল স্টিভেনের বিচার হচ্ছে

আবু গারিব কারাগারের জিজ্ঞাসাবাদকেন্দ্রের সাবেক প্রধান লেঃ কর্ণেল স্টিভেন জর্ডানকে নিরপরাধ ইরাকি বন্দীদের উপর অত্যাচার ও পাশবিক আচরনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে মার্কিন সামরিক বাহিনী ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2006, 01:45 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

আবু গারিব কারাগার কেলেংকারিতে এই প্রথম  কোনো মার্কিন লেফটেন্যান্ট কর্নেলের বিচার হতে যাচ্ছে ।

জর্ডানের বিরুদ্ধে বন্দীদের উপর অমানবিক আচরনের অভিযোগসহ   মোট সাতটি অভিযোগ আনা হয়েছে ।

২০০৩-২০০৪ সালে আবু গারিব কারাগারের বন্দীদের উপর পাশবিক আচরনের অভিযোগে দশ মার্কিন  সৈন্যেকে ইতিমধ্যেই শাস্তি প্রদান করেছে মার্কিন সামরিক বাহিনী ।

লেঃ কর্ণেল জর্ডানের থেকেও উচ্চপদস্থ দুই মার্কিন সেনা কর্মকর্তাকে আবু গারিব কারাগার কেলেংকারির পর সতর্ক করে দেওয়া হলেও তাদের বিরুদ্ধে সামরিক আইনগত কোন ব্যবস্থা নেওয়া হয়নি  ।