অসুস্থতার কারণে নেপালের নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ স্থগিত
শারীরিক অসুস্থতার কারণে নেপালের মনোনীত প্রধানমন্ত্রী ৮৪ বছর বয়স্ক গিরিজা প্রসাদ কৈরালা শুক্রবার সকালে তার শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকতে ব্যর্থ হয়েছেন।
তার এই শপথ গ্রহন স্থগিত হওয়ায় চার বছর পর নেপালের সংসদের প্রথম অধিবেশন কোন প্রকার কার্যকরী সিদ্ধান্ত ছাড়াই শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার ।
প্রধানমন্ত্রী কৈরালার মেয়ে সুজাতা বলেন, তার বাবা ব্রংকাইটিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার তাকে অক্সিজেন এবং স্যালাইন দেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা একটু ভাল ।
