আগামী এক সপ্তাহের মধ্যে ইরাকী সরকার গঠনের সম্ভাবনা
ইরাকি প্রধানমন্ত্রী নুরী-আল মালিকি বৃহস্পতিবার ্ওয়াশিংটনের প্রতিরক্ষা ও পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং ্ইরাকের প্রভাবশালী দুইজন ধর্মীয় নেতার সাথে আলোচনার পর আগামী এক সপ্তাহের মধ্যে ইরাকের নতুন সরকার গঠনের সম্ভাবনা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন ।
শিয়াদের পবিত্র শহর নাজাফে আয়াতুল্লাহ আলী আল-সিস্তানীর সাথে সাক্ষাতের পর মালিকি জানান ইরাকের যেসব দলকে নিয়ে সরকার গঠন করা হবে এবং গুরুত্বপূর্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হবে সেইসব দলের সাথে তাদের আলোচনা অব্যাহত রয়েছে ।
