২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশের বিরোধীদলীয় নেতার কারাদন্ড

বেলারুশের প্রধান বিরোধীদলীয় নেতা আলেকজান্ডার মিলিনকেভিচ অনুনোমোদিত র্যালিতে অংশগ্রহণ প্রমাণিত হওয়ার পর তার ১৫ দিনের কারাদন্ড হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2006, 11:51 AM

Updated : 26 Apr 2022, 03:37 PM

চেরেনোবিল দুর্ঘটনার ২০তম বার্ষিকী উপলক্ষে আলেকজান্ডার মিলিনকেভিচের রাজধানীর বাইরে সমাবেশে অংশগ্রহণ করার কথা থাকলেও তিনি তা না করে রাজধানীতেই সমাবেশ করেন। বুধবার এই আইন ভঙ্গ করার দায়ে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

তার এই কারাদন্ড সম্পর্কে মিলিনকেভিচ বলেন, রাজনৈতিক অসৎ উদ্দেশ্যের জন্য তাকে কারাদন্ড দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বেলারুশের এই সিদ্ধান্তকে খুবই দমনমূলক বলে মন্তব্য করেছেন।

কন্ডোলিৎসা রাইস বেলারুশের সরকারের কাছে আশা প্রকাশ করেন যে, তারা বিরোধীদলীয় রাজনীতিবিদদের বিচার এবং শাস্তির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলবেন।

প্রেসিডেন্ট বিরোধী র্যালীতে অংশগ্রহণের জন্য আরও তিনজনকে কারাদন্ড দেয়া হয়েছে।