২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পূনঃনির্মাণে চুক্তি স্বাক্ষর

চার বছরের অচলাবস্থা কাটিয়ে শেষ পর্যন্ত নিউ ইয়র্কের ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’ পুনঃনির্মাণের চুক্তি সম্পন্ন হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 10:31 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

চুক্তিটি কোটিপতি ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিক ল্যারি সিলভারস্টেইন যিনি এই জমির মালিক, তার এবং বন্দর কর্মকর্তাদের মাঝে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে বিভিন্ন সংবাদ সংস্থা খবরে বলা হয়।

এই চুক্তির মধ্যমে সিলভারস্টেইন ফ্রিডম টাওয়ার হস্তান্তর করলেও অন্য তিনটি টাওয়ার তার মালিকানাধীন থাকবে বলে জানিয়েছেন।

সিলভারস্টেইন ও বন্দর কর্মকর্তাদের মাঝে এই চুক্তি তাদের দীর্ঘদিনের তিক্ত মন্তব্যের অবসান ঘটায়।

কর্মকর্তারা বলেন, ২০১২ সালের মধ্যেই তারা এই ভবনের কাজ শেষ করতে সক্ষম হবেন।