২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাই রাজা ভূমিবলের নতুন প্রধানমন্ত্রী নিয়োগে অস্বীকৃতি

থাইল্যান্ডের বর্ষীয়ান রাজা ভূমিবল আদুলিয়াদেজ মঙ্গলবার বিরোধী দলের নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আহ্বান প্রত্যাখান করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2006, 12:22 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

বিরোধী দল থাইল্যান্ডে সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনকে অগণতান্ত্রিক হিসেবে আখ্যায়িত করে সেদেশে বিরাজমান দীর্ঘদিনের রাজনৈতিক সংকট নিরসনে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য রাজাকে আহাবান জানালে তিনি তার প্রত্যাখানের কথা জানান।

রাজা ভূমিবল এই বিষয়ে জনগণের সামনে প্রকাশ্য মন্তব্যে বলেন, প্রবল জনমতের মুখে থাকসিন সিনাওয়াত্রা নতুন সরকারের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও তিনি এই বিষয়ে কোনোরূপ হস্তক্ষেপ করবেননা।

বিরোধীদলের রাজনীতিবিদ এবং থাকসিন বিরোধীরা রাজার কাছে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার জন্য আহ্বান জানালে তিনি বলেন,“ রাজা হিসেবে যা খুশি তা করা সংবিধান পরিপন্থি।”

উল্লেখ্য, থাইল্যান্ডের রাজা ভূমিবল আগামী জুনে সিংহাসনে আরোহনের ৬০ বছর পূর্র্র্তি উপলক্ষ্যে এক জাকঁজমকপূর্ণ অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছেন। বিশ্বে তিনিই প্রথম কোনো রাজা যিনি দীর্ঘ ৬০ বছর ধরে কোনো দেশের রাজা হিসেবে অধিষ্ঠিত রয়েছেন।

থাই সমাজে তার ব্যাপক প্রভাব থাকলেও সাংবিধানিকভাবে তার ক্ষমতাকে সীমিত রাখা হয়েছে।