স্কটল্যান্ডে হামের টিকা ভীতির কারণে শিশুদের মাঝে এ রোগের প্রাদুর্ভাব
স্কটল্যান্ডের নার্সারী স্কুলে পড়া শিশুরা হাম রোগের ক্ষেত্রে ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে বলে এক জরিপে প্রকাশ করা হয়।।
বিশেষ করে, নব্বই দশকের পর থেকে স্কটল্যান্ডে এমএমআর টিকা ভীতি ছড়িয়ে পড়লে শিশুদের মাঝে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।
‘হেল্থ প্রোটেকশন স্কটল্যান্ড’ নামক এক বেসরকারী সংস্থা স্কটল্যান্ডে ১৯৮৭ সাল থেকে ২০০৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী ১০ লাখেরও বেশী শিশুর ওপর এক জরিপ পরিচালনা করে এই তথ্য পেয়েছেন।
এই গবেষণার জন্য স্কটল্যান্ডের ২৫টি জেলাকে অন্তর্ভূক্ত করা হয়। এসব জেলায় জরিপ চালিয়ে দেখা যায়, ১৯৯৮ সালে যেখানে প্রতি তিনজনে একজন হামে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ঝুঁকির মধ্যে ছিল এখন সেখানে প্রতি পাঁচজনে একাধিক শিশু হামে আক্রান্ত হবার ক্ষেত্রে অবস্থানে রয়েছে।
১৯৮৮ সালে যুক্তরাজ্যে এমএমআর টিকাদান কার্যক্রম শুরু হলেও ১৯৯৮ সালে চিকিৎসকরা দাবী করেন এই টিকাদানের ফলে শিশুদের অটিজম হওয়ার সম্ভাবনা রয়েছে । এ নিয়ে স্কটিশ অভিভাবকরা শংকিত হয়ে পড়েন।
