২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে বিক্ষোভকারীদের উপর পুলিশ খড়গহস্ত

নেপালে রাজতন্ত্র পতনের আন্দোলনে অংশ নেয়া হাজার হাজার বিক্ষোভকারী সান্ধ্য-আইন ভঙ্গ করে কাঠমান্ডুর কেন্দ্রীয় অংশে পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ তাদের উপর রাবার বুলেট নিক্ষেপ করে এবং কাঁদানে গ্যাস ছুঁড়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 10:07 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

এই বিক্ষোভের সময় রাজতন্ত্র বিরোধীরা রাজা জ্ঞানেন্দ্র বিরোধী শ্লোগান দিতে থাকে এবং কাঠমান্ডুর কেন্দ্রীয় অংশে পৌঁছাতে চেষ্টা করতে থাকে। কিন্তু পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা রাস্তায় ব্যারিকেড তৈরি করে এবং লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তবে এই বিক্ষোভকারীদের সংখ্যা শনিবারের তুলনায় কম ছিল। শনিবার প্রায় এক লাখ বিক্ষোভকারী সান্ধ্য-আইন ভঙ্গ করে রাজতন্ত্র  পতনের দাবিতে কাঠমান্ডুর কেন্দ্রীয় অংশে বিক্ষোভ প্রদর্শন করে।

কাঠমান্ডুর বিভিন্ন স্থানে পুলিশের গুলি ও কাঁদানে গ্যাসে আহতের সংখ্যা কম হলেও দেশের বিভিন্ন স্থানে ২০ জন বিক্ষোভকারী আহত হয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।