ইতালীর লাস্যময়ী নায়িকা এ্যলিডা ভ্যালী আর নেই
ইটালির বিখ্যাত অভিনেত্রী এ্যলিডা ভ্যালী ৮৪ বছর বয়সে রোমে মৃত্যুবরণ করেছেন। বর্তমান ক্রোয়েশিয়ার পোলা’য় ১৯২১ সালে জন্মগ্রহণকারী এ্যলিডা ভ্যালী মাত্র পনেরো বছর বয়সে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আলফ্রেড হিচকক ও লুচিনো ভিসকোন্টি’র ছবি দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন।
তিনি আলফ্রেড হিচককের ’দি প্যারাডাইন কেস (১৯৪৭), দি মিরাকল অব দি বেলস্ (১৯৪৮) এবং দি থার্ড ম্যান (১৯৪৯) ছবিতে অভিনয় করে দর্শক হৃদয়ে আসন করে নেন।
ইতালীর প্রেসিডেন্ট কার্লো এজগিলিও চিয়াম্পি এ্যলিডা ভ্যালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানান, এ্যলিডার মৃত্যুতে ইটালির চলচ্চিত্র, মঞ্চ এবং সংস্কৃতিতে একটি অপূরণীয় শূণ্যতা সৃষ্টি হলো ।
ইংরেজী ভাষায় অদক্ষতার কারনে এ্যলিডার ইংরেজি ছবির ক্যারিয়ার বেশী দিন দীর্ঘায়িত হয়নি। কিন্তু তিনি ইতালী এবং ফ্রান্সের চলচ্চিত্র ও মঞ্চে দীর্ঘকাল অভিনয় করেছেন।
তিনি ১৯৮২ এবং ১৯৯১ সালে ইতালীর সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা ডেভিড ফিল্ম পুরষ্কারে ভূষিত হয়েছিলেন ।
ইতালীয় চলচ্চিত্র জগতে বিশেষ অবদানের জন্য ১৯৯৭ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে তাকে গোল্ডেন লায়ন এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
তিনি মোট একশ’র উপরে ছবিতে অভিনয় করেছেন। সোমবার রোমের সিটি হলে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
