ইরানে একটি বেসামরিক পারমানবিক স্থাপনা তেরীতে সহায়তা দিতে যাচ্ছে রাশিয়া
ইরান পারমানবিক শক্তি বৃদ্ধির জন্যে রাশিয়ার সাথে একটি চুক্তি করেছে বলে ইরানের সরকারি বেতার জানিয়েছে।
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) এর ইরানের দূত আলি আসগর সোলতানিয়েহ রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি মৌলিক একটি চুক্তি করেছেন। তিনি বলেন, যৌথ এ উদ্যোগের বাস্তবায়ন রাশিয়ার মাটিতে বসেই করা হবে।
তিনি আরও বলেন,এ ব্যাপারে প্রযুক্তি, বৈধতা ও অর্থনৈতিক বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।
ফেব্রুয়ারিতে রাশিয়ার একজন পারমানবিক বিশেষজ্ঞ প্রধাণ ইরান সফরকালে তেহরান ঠিক একই রকম একটি দাবি জানিয়েছিল।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পারমানবিক কর্মসূচী বন্ধের জন্যে তেহরানকে ২৮শে এপ্রিলের সময়সূচী বেধে দিয়েছে।
