২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাওবাদীরা রাজতন্ত্র পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে

কাঠমান্ডুতে রাজা জ্ঞানেন্দ্রর বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল শেষে নেপালের মাওবাদী বিদ্রোহীরা অন্যান্য বিরোধী দলের সাথে সুর মিলিয়ে রাজা জ্ঞানেন্দ্র’র নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার আহবানকে প্রত্যাখ্যান করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 09:31 AM

Updated : 26 Apr 2022, 03:36 PM

লাখ লাখ মাওবাদীদের লিখিত একটি বক্তব্যে জানানো হয়েছে যে, স্বতঃস্ফূর্র্ত বিক্ষোভকারীদের এখন একটিই দাবি আর তা হল কাঠমান্ডুতে রাজতন্ত্রের বিলুপ্তি এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা।

মাওবাদীরা রাজার আহবানকে প্রত্যাখ্যান করে জানিয়েছে যে, রাজা জ্ঞানেন্দ্র’র এই প্রস্তাব তার সামন্ততান্ত্রিক মনোভাবের পরিচায়ক এবং তার প্রস্তাবের মধ্য দিয়ে তিনি বিক্ষোভকারীদের দাবিকে অপমান ও উপেক্ষা করার চেষ্টা করছেন।

অন্য ছয়টি বিরোধী দল ও রাজার অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে নতুন বিক্ষোভের কর্মসূচী ঘোষণা করেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এদিকে শনিবার কাঠমান্ডুতে হাজার হাজার বিক্ষোভকারী সান্ধ্য-আইন উপেক্ষা করে রাজপ্রাসাদ ঘেরাও করতে গেলে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ বাধে। এতে প্রায় দেড়শ’ জন বিক্ষোভকারী আহত হয়।

পুরো নেপালে প্রায় এক লাখের মতো বিক্ষোভকারী সান্ধ্য-আইন ভঙ্গ করে জ্ঞানেন্দ্র বিরোধী বিক্ষোভ-সমাবেশে অংশগ্রহণ করে। ইতোপূর্বে শনিবার সকাল-সন্ধ্যা সান্ধ্য-আইন চলাকালে কাউকে দেখামাত্রই গুলির নির্দেশ দেয়া হয়েছিল সেনাবাহিনীকে।