হোয়াইট হাউজ মুখপাত্রের পদত্যাগ
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উর্দ্ধতন উপদেষ্টাদের চাপের মুখে হোয়াইট হাউজের মুখপাত্র স্কট ম্যাকক্লিলান পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুশ বলেন, “ম্যাকক্লিলানকে দায়িত্বে পূনর্বহাল করা কঠিন , তাছাড়া তিনি নিজেই এ সিদ্ধান্ত নেয়ায় তার পদত্যাগপত্র গ্রহণ করেছি।”
৩৮ বছর বয়স্ক ম্যাকক্লিলান গত তিন বছর ধরে এই দায়িত্ব পালন করে আসছিলেন। হোয়াইট হাউজের নতুন চীফ অব স্টাফ জোসুয়া বোল্টেন দায়িত্ব গ্রহণের পরদিন তিনি পদত্যাগ করেন।
হোয়াইট হাউজ এই বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।
এদিকে বুশের কূটনীতি বিষয়ক প্রধান উপদেষ্টা কার্ল রোভ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে অধিক গুরুত্ব দিতে শীঘ্রই তার কূটনীতি বিষয়ক ভূমিকা ত্যাগ করতে যাচ্ছেন।
হোয়াইট হাউজের বাজেট বিষয়ক উপ-পরিচালক জোয়েল কাপিয়ান এই দায়িত্ব পালন করবেন।
ইরাক ইস্যু এবং বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধি যুক্তরাষ্ট্রবাসীদের কাছে বুশের জনপ্রিয়তা কমিয়ে দিচ্ছে বলে মনে করেই মার্কিন প্রশাসনে তড়িঘড়ি এই রদবদল আনা হলো।
