আফগানিস্তানের টেলিভিশন কেন্দ্রে রকেট হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি টেলিভিশন সেন্টারে বুধবার রাতে রকেট হামলা চালানো হয়েছে।
গোয়েন্দা সংস্থা জানিয়েছে একজন আফগান সেনা এতে আহত হয়েছেন।
স্থানীয় সময় রাত ১১টায় আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বাড়ির পাশে টেলিভিশন কেন্দ্রে রকেটটি আঘাত হানলে ঘন ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন হয়ে পড়ে।
এর আগে কাবুলে অনুরুপ এক রকেট হামলা চালানো হয়েছিল।
