২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ার প্রেসিডেন্টের চাকুরীর নতুন ক্ষেত্র তৈরীর অঙ্গীকার

নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওলুসেগান ওবাসানজো দেশে কয়েকহাজার চাকুরীর নতুন ক্ষেত্র তৈরী সহ তেল সমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নতকরনের অঙ্গীকার করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 12:49 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং রাষ্ট্রচালিত তেল কোম্পানীগুলোতে এই নতুন চাকুরীর ক্ষেত্র তৈরী করা হবে বলে প্রেসিডেন্ট ওলুসেগান জানান।

তেল সমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে বিগত কয়েকমাস ধরে বিভিন্ন ধরনের সহিংসতা বৃদ্ধি পেয়েছে। তেল সম্পদে সমৃদ্ধ হলেও এ অঞ্চলের লোকেরা এখনো দারিদ্র সীমার নিচে অবস্থান করছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নাইজেরিয়ার চরমপন্থীরা তেল রপ্তানী আয়ের উপর নিজেদের অধিকার দাবী করার ফলে সৃষ্ট সহিংসতার কারনে নাইজেরিয়ার তেল উৎপাদন এক চতুর্থাংশ কমে গেছে ।

ফলে নাইজেরিয়ার জাতীয় আয় লক্ষ লক্ষ মার্কিন ডলার কমে গেছে  এবং আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি তেলের মূল্য ইতিপূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে।