মার্কিন দুই সংবাদপত্রের পুলিৎজার পুরষ্কার লাভ
যুক্তরাষ্ট্রের আঞ্চলিক দুই সংবাদপত্র যৌথভাবে পুলিৎজার পুরষ্কার পেয়েছে। পত্রিকা দুইটি হচ্ছে নিউওরলিন্সের দ্যা টাইম-পিকাইউন এবং মিসিসিপির সান হেরাল্ড।
হারিকেন ক্যাটারিনার সময় দুর্যোগ আক্রান্ত এলাকা থেকে প্রকাশিত পত্রিকা দুটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্যে এই পুরষ্কার পায়।
নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে পুরষ্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। পুরষ্কার বিজয়ী প্রত্যেকেই দশ হাজার মার্কিন ডলার পেয়েছে।
