মনাকোর শাসকের উত্তর মেরুতে পদার্পণ
গ্লোবাল ওয়ার্মিং- এর ওপর সচেতনতা বাড়াতে মনাকোর প্রিন্স আলবার্ট (৪৮) চারদিনের এক অভিযানে উত্তর মেরু এসে পৌঁছেছেন।
বরফাচ্ছাদিত উত্তর মেরুতে পৌঁছে তিনি মনাকো এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির পতাকা উড়িয়ে দেন।
প্রিন্স আলবার্ট অলিম্পিক কমিটির একজন সদস্য। সাতজন সফরসঙ্গী নিয়ে কুকুরটানা স্লেজ গাড়িতে করে বৃহস্পতিবার তিনি উত্তর মেরুতে পৌঁছান।
প্রায় শতাব্দী আগে প্র-প্রপিতামহের রেখে যাওয়া পদাঙ্ক অনুসরণ করে তিনি উত্তর মেরুতে এসে পৌঁছালেন।
প্রিন্স আলবার্ট-ই প্রথম কোনো দেশের রাষ্ট্রপ্রধান যিনি উত্তর মেরু ভ্রমণ করছেন। এই অভিযানে তিনি উত্তর মেরুতে গ্লোবাল ওয়ার্মিং-এর প্রভাব পর্যবেক্ষণ করবেন বিশেষ করে কুমেরুর কয়েকটি স্থান যেখানে ইতোমধ্যে বরফ গলতে শুরু করেছে।
মনাকোর প্রিন্স বলেন, পৃথিবীর ত্রমাগত উষ্ণায়ন প্রতিরোধে প্রত্যেক মানুষেরই এগিয়ে আসা প্রয়োজন।
