২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণে ৩১ জন আহত

ইস্তাম্বুলের শহরতলীর একটি আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণে ৩১ জন আহত হয়েছে বলে তুরস্ক পুলিশ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 01:42 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

এদের মধ্যে দুজন ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাকিরকয় জেলা শহরের ইউরোপীয় অংশে একটি দোকানের পাশে ডাস্টবিনে রাখা বোমাটি বিস্ফোরিত হয় বলে বিভিন্ন বার্তা সংস্থা সূত্রে জানা গেছে।

কোনো চরমপন্থী দল এখনও পর্যন্ত এ বিস্ফোরণের দায়দায়িত্ব স্বীকার করেনি।

সাম্প্রতিক সময়ে ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটেছে যার পেছনে তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাকামী দল “দ্যা কুর্দিশ ফ্রিডম ফ্যালকনস (টাক)”-এর হাত আছে বলে সন্দেহ করা হচ্ছে। কুর্দিরা দক্ষিণ-পূর্ব তুরস্কের কুর্দি প্রধান এলাকায় সম্প্রতি এক সহিংস আক্রমণ চালিয়ে আবারো আক্রমণের হুমকি দিয়েছে।