নেপালে ধর্মঘটের কারণে খাদ্য ঘাটতি দেখা দিয়েছে
নেপালে রাজা জ্ঞানেন্দ্র’র শাসনের অবসানের লক্ষ্যে বিরোধী দলগুলোর ডাকা ধর্মঘটের ১২তম দিনে সেখানে খাদ্য ঘাটতি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি দেখা দিয়েছে।
বিরোধী রাজনৈতিক দলগুলো রাজার ক্ষমতা নিরসনের লক্ষ্য সারাদেশে প্রতিবাদ-বিক্ষোভ এবং সমাবেশ অব্যাহত রেখেছে।
বিরোধী দলগুলো দোকানপাট, স্কুল-কলেজ, যানবাহন বন্ধ রাখার আহবান জানিয়ে ব্যবসায়ীদের এই ধর্মঘট চালিয়ে যেতে বলেছে।
নেপালের পূর্বাঞ্চলে চালের মিলগুলো বন্ধ থাকায় এবং খাদ্য ঘাটতির আশঙ্কায় আগেই লোকজন খাদ্যদ্রব্য মজুদ করায় বর্তমানে সেখানে ঘাটতি দেখা দিয়েছে।
রাজধানী কাঠমান্ডুতে যে কয়েকটি পেট্রোল পাম্প খোলা রয়েছে সেখানে লোকজন ঘন্টার পর ঘন্টা তেলের জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।
ধর্মঘটের কারণে বিভিন্ন স্থানে ধান-চাল এবং খাদ্য সামগ্রী বহনকারী ট্রাকগুলো আটকা পড়ে আছে।
