রামসফেল্ডের পদত্যাগ প্রশ্নে নতুন মোড়
মার্কিন প্রতিরক্ষা সচিব ডোনাল্ড রামসফেল্ডের পদত্যাগের বিষয়টি নিয়ে নতুন করে বিবাদে জড়িয়ে পড়েছেন দুইজন মার্কিন জেনারেল।
২০০৪ সালে ডেমোক্র্যাট দল থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন প্রার্থী ও ন্যাটোর প্রাক্তন কমান্ডার জেনারেল ওয়েসলি ক্লার্ক রামসফেল্ডকে পদত্যাগ করতে বলেছেন।
কিন্তু মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের প্রাক্তন চেয়ারম্যান জেনারেল রিচার্ড মায়ার্স বলেছেন, ওয়েসলি’র এই বক্তব্য পুরোপুরি অর্থহীন।
সম্প্রতি ছয়জন অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল ইরাকে মার্কিন সৈন্যদের দূরাবস্থার জন্য ডোনাল্ড রামসফেল্ডকে দায়ী করেছেন।
এদিকে প্রেসিডেন্ট বুশ রামসফেল্ডের উপর তার পূর্ণ আস্থা রেখে রামসফেল্ডের পদত্যাগের বিষয়টি উড়িয়ে দিয়েছেন।
