দানিয়ুব নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বলকান অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি
দানিয়ুব নদীর পানি বৃদ্ধি পেয়ে বলকান অঞ্চলের দেশগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। দানিয়ুব নদীর পানি ১৯৯৫ সালের পর এই প্রথম বিপদসীমার সর্বোচ্চ উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে।
বরফ গলা পানি বেড়ে যাওয়ায় এপিল মাসে দনিয়ুবের স্বাভাবিক বিপদসীমা থেকে এবছর দ্বিগুনেরও বেশি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যা পরিস্থিতিকে স্বাভাবি করতে রোমানিয়া সরকার দেশের কয়েকটি স্লুইস বাঁধ খুলে দিয়ে কৃষি অঞ্চলকে প্লাবিত করছে। রোমানিয়ার নিুাঞ্চলের জনবসতি যাতে বন্যায় আক্রান্ত না হয় সেজন্য প্রায় ৯০ হাজার হেক্টর জমিতে নিয়ন্ত্রিতভাবে দানিয়ুবের পানি ছেড়ে দেয়া হয়েছে।
সার্বিয়ায় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক স্থানে পানির নিচে ঘর-বাড়ি তলিয়ে গেছে এবং মানুষজন ঘরের ছাড়ে আশ্রয় নিয়েছে। সার্বিয়া সরকার উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং দানিয়ুবসহ আরও চারটি নদীর পানি বেড়ে যাওয়ায় সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
গত বছর বলকান অঞ্চলের এক ভয়াবহ বন্যায় অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং দেশগুলোর কৃষিকাজ ও জাতীয় অগ্রযাত্রা ব্যাহত হয়েছে।
বুলগেরিয়ার লুম শহরে বন্যার পানি ইতিপূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। বুলগেরিয়ার প্রধামন্ত্রী জানিয়েছেন, লুম’র অধিবাসীদের অন্যত্র সরিয়ে নেয়ার ফলে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বুলগেরিয়া সরকার।
