ইরাকে সহিংসতায় বৃটিশ সেনা সহ নিহত ১১
ইরাকের বাগদাদে ও বসরায় শনিবার সহিংস হামলা ও বোমা বিস্ফোরনে একজন বৃটিশ সৈন্যসহ ১১জন নিহত হয়েছে।
বাগদাদে দুটি পৃথক বোমা হামলায় তিনজন ইরাকি সৈন্যসহ ৭ জন নিহত হয়। এছাড়া নিরাপত্তা বাহিনীর সাথে সহিংসতাবাদীদের বন্দুকযুদ্ধে অন্তত পক্ষে দুইজন নিহত হয়েছে।
এদিকে বসরার একটি বোমা হামলার ঘটনায় একজন ব্রিটিশ সৈন্য নিহত ও অপর তিন সৈন্য আহত হয়েছে।
বসরায় সহিংসতাবাদীদের হাতে পুলিশের একজন কর্নেল ও নিহত হয়েছে।
ইরাকী জাতীয় ঐক্যের সরকার গঠনে আলোচনা বন্ধ হয়ে যাবার পর এই সহিংসতা শুরু হয়।
