জনসমাবেশে ষোড়শ পোপের ইস্টার স্যাটারডে পালন
ষোড়শ পোপ বেনেডিক্ট রোমের সেন্ট পিটার’স গীর্জায় প্রথমবারের মতো অসংখ্য দর্শনার্থীদের সঙ্গে ইস্টার সানডের পূর্বরাত পালন করেছেন।
অন্ধকারাচ্ছন্ন গীর্জায় পোপ একটি মোম জ্বালিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। পোপের জ্বালানো এই একটি মোম থেকে পরে হাজার হাজার মোম জ্বালানোয় পুরো গীর্জা আলোকিত হয়ে ওঠে।
দুপুরে পোপ গীর্জা থেকেই রোম বাসী ও সমগ্র বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দেবেন যা ৫০টিরও বেশি দেশের টিভিতে সম্প্রচার করা হবে।
উল্লেখ্য ১৫০৬ সালের এপ্রিল মাসে এই সেন্ট পিটার গীর্জার নির্মাণ কাজ শুরু হয়েছিল। এই গীর্জাতেই প্রথম পোপ সেন্ট পিটারকে সমাধিস্ত করা হয়েছিল বলে ধারণা করা হয়।
