২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের বিভিন্ন শহরে হাজার হাজার গণতন্ত্রপন্থিদের সমাবেশ

নেপালের   বিভিন্ন শহর এবং নগরীতে গণতন্ত্রের দাবিতে আয়োজিত সমাবেশে গণতন্ত্রপন্থি হাজার হাজার সমর্থকরা অংশ নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 09:52 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

রাজধানী কাঠমান্ডুতে জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখানে পুলিশ দুইশ’ সাংবাদিকদের সমাবেশ জোরপূর্বক ছত্রভঙ্গ করে দেয়।

রাজা জ্ঞানেন্দ্রকে ক্ষমতা থেকে সরানোর জন্য রাজনৈতিক দলগুলো   সারাদেশব্যাপী প্রতিবাদ, বিক্ষোভ-সমাবেশ শুরু করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

১৪ মাস আগে দুর্নীতির অভিযোগ এনে রাজা জ্ঞানেন্দ্র সরকারকে বরখাস্ত করে নিজে  ক্ষমতা দখল করেন।

ধর্মঘটের  ১০ম দিনে রাজধানীর  রাস্তাগুলোতে যানবাহন চলাচল করতে দেখা যায়নি। সব রাস্তাগুলো একপ্রকার ফাঁকাই দেখা গেছে।

গণমাধ্যমের স্বাধীনতা এবং গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তির দাবিতে  বিক্ষোভকারীরা  এক সমাবেশ করে। এই সমাবেশ থেকে পুলিশ অন্ততঃ  ২০ জন সাংবাদিককে গ্রেপ্তার করে।  এসময় পুলিশ  সাংবাদিকদের উপর লাঠিচার্জ করলে কমপক্ষে সাতজন আহত হয়।

বিশ্বের একমাত্র হিন্দু রাজা জ্ঞানেন্দ্র শুক্রবার এক ভাষণ দেন।  তার এই ভাষণে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষুব্ধ হয়। রাজা তার বক্তব্যে বলেন, তিনি  সাতটি বিরোধী রাজনৈতিক দলের সাথে    খোলামেলাভাবে  আলোচনা করবে  এবং নির্বাচনের  বিষয়ে  কথা বলবে। কিন্তু বিরোধী   দলগুলো জানায়,  রাজার  বক্তব্যে নতুন  কিছু নেই এবং  তারা তাদের বিক্ষোভ চালিয়ে যাবে।