ফিলিস্তিনকে রাশিয়ার জরুরী আর্থিক সাহায্য প্রদানের সম্মতি
ফিলিস্তিন সরকারকে জরুরী আর্থিক সাহায্য অনুমোদন করবে বলে জানিয়েছে রাশিয়া, যা ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি বিরুদ্ধ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সারগেই লাভরোভ ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে টেলিফ্নো করে এ কথা জানান বলে বিভিন্ন বার্তা সংস্থা জানায়।
৩০ মার্চ হামাস সরকার ফিলিস্তিনের ক্ষমতা গ্রহনের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিন সরকারকে সকল প্রকার আর্থিক সাহায্য দেয়া বন্ধ করে দেয়ায় ইরান ফিলিস্তিনকে সাহায্য করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে।
