২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহত

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত এবং অনেকে আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 10:30 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

জাকার্তা থেকে ৪৫০ কিলোমিটার পূর্বে জ্যামপ্রিনগনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া লোকদের বাঁচানোর জন্য উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এই দু’টি ট্রেনের কয়েকশ’ যাত্রী জাকার্তা এবং সুরাবায়া শহরে ভ্রমণের জন্য যাচ্ছিল।

কম খরচের কারণে ইন্দোনেশিয়ার জনপ্রিয় বাহন হচ্ছে ট্রেন। একারণে প্রায়ই ট্রেনগুলোতে যাত্রীদের বেশ ভীড় হয় এবং ছাদেও যাত্রী বহন করতে দেখা যায়।

একজন স্থানীয় রেলওয়ে কর্মকর্তা জানান, স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে অপর একটি ট্রেন পেছন দিক থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনটি তাড়াতাড়ি ব্রেক করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এ ব্যাপারে তদন্ত চলছে।