২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যারন ইসরাইলের প্রধানমন্ত্রীর পদ হারালেন

ইসরাইলি প্রধানমন্ত্রী এ্যারিয়েল শ্যারনের প্রধানমন্ত্রীত্ব আনুষ্ঠানিকভাবে শুক্রবার মধ্যরাতে শেষ হয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 09:18 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ একশ’ দিনের মধ্যে কাজে যোগদান করতে অক্ষম হওয়ায় তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হলো।

বর্তমানে শ্যারনের দীর্ঘদিনের সহকারি এহুদ ওলমার্ট আনুষ্ঠানিকভাবে ইসরাইলের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

গত মাসে ইসরাইলের সাধারণ নির্বাচনে কাদিমা পার্টির প্রধান হিসেবে ওলমার্ট জয়লাভ করেন। শ্যারনের নেতৃত্বে গত বছর কাদিমা পার্টি গঠিত হয়। এহুদ ওলমার্ট বর্তমানে নতুন জোট সরকার গঠনে ব্যস্ত রয়েছেন।

ইসরাইলের আইন অনুযায়ী প্রধানমন্ত্রী অসুস্থ থাকার কারণে একশ’ দিনের মধ্যে কাজে যোগদান করতে অক্ষম হলে দেশের ভালোর জন্য তার প্রধানমন্ত্রীত্ব বাতিল করা হয়।

চলতি বছরের ৪ জানুয়ারি ৭৮ বছর বয়সী শ্যারন স্ট্রোকে আক্রান্ত হয়ে জেরুজালেমের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এসময় শ্যারনের মস্তিষ্কে বেশ কয়েকবার অস্ত্রোপচার করা হলেও তার শারীরিক উন্নতি হয়নি।

শ্যারনের অসুস্থতার সময় ইসরাইলের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত এহুদ ওলর্মাটকে শ্যারনের স্থলাভিষিক্ত করে তাকে অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।