২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১১ সেপ্টেম্বরের হামলার পক্ষে মোসাউয়ের সাফাই

আল কায়েদা নেতা জাকারিয়াস মোসাউ বলেছেন, যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের বিমান হামলার করার জন্যে তিনি অনুতপ্ত নন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

টুইন টাওয়ার ও পেন্টাগনে ওই বিমান হামলায় তিন হাজার মানুষ নিহত হয়।

আবার কোনো আমেরিকানকে সে হত্যা করতে প্রস্তুত আছে কিনা এক আইনজীবী তার কাছে জানতে চাইলে জাকারিয়াস বলেন, যেখানেই পাবো সেখানেই তাদেরকে হত্যা করবো।

এর আগে তিনি আদালতে নিযুক্ত তার পক্ষের আইনজীবীকেও অপরাধীদের সহযোগী বলে উল্লেখ করেন।

বাদী পক্ষের আইনজীবীরা বলেন, ১১ সেপ্টেম্বরের হামলার পিছনে তার সীমিত ভূমিকা থাকার অপরাধে তাকে মৃত্যুদন্ড দেওয়া হলে তা তার জীবনের অপচয় ছাড়া আর কিছুই হবে না। সে আসলে মানসিক বিকারগ্রস্ত। মৃত্যুদন্ডের মাধ্যমে তার শহীদ হবার স্বপ্নটা কেবল পূরণ হবে।

তিনি আমেরিকানদের কেন ঘৃণা করেন আদালতে মোসাউ তার বিশদ বর্ণনা দেন। ইসরাইলকে সহযোগিতা করার জন্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।

আদালতকে মোসাউ বলেন, আমার কাছে তোমরা (মার্কিন যুক্তরাষ্ট্র) সাপের মাথার মতো। ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করার আগে তোমাদেরকে আমরা ধ্বংস করবো।

মোসাও বলেন, বিচারের জন্যে পেন্টাগনের বাইরে একটি ভেন্যু অথবা মুসলিম আইনজীবী দিতে তারা ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, আদালতে আমি এমন একজনকে চাই যাকে আমি বিশ্বাস করতে পারি।

ফ্রান্স বংশোদ্ভূত মোসাউ একমাত্র ব্যক্তি যাকে ১১ সেপ্টেম্বরের হামলার সাথে জড়িত থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারকার্য চলছে।